দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আলো জ্বললো মগবাজার-মৌচাক ফ্লাইওভারে। ঢাকা দক্ষিণ সিটির (ডিএনসিসি) আওতাধীন ৩.৩৪৫ কিমি অংশে বসানো হয়েছে ৪৯০টি স্মার্ট এলইডি বাতি। এতে খরচ হয়েছে ৪ কোটি ৫২ লাখ টাকা।
বুধবার (২ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর হলি ফ্যামিলি হাসপাতাল সংলগ্ন উড়ালসেতু অংশে ল্যাপটপে একটি ক্লিকের মাধ্যমে উড়ালসেতুটি আলোকিত করার কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।