breaking news New

রশিদ-নবিরা আসছেন ১২ ফেব্রুয়ারি Edit Post

32 views

বিপিএলের অষ্টম আসর শেষ হওয়ার পরপরই বাংলাদেশ সফরে আসার কথা ছিল আফগানিস্তান ক্রিকেট দলের। কিন্তু সফরকারীদের অনুরোধে সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। সিরিজের আগেই এসে কন্ডিশনিং ক্যাম্প করতে বিসিবির কাছে অনুরোধ করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। অতিথিদের সম্মান জানিয়ে সিলেটে কন্ডিশনিং ক্যাম্পর সুযোগ দিচ্ছে বিসিবি।

যার ফলে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখতে যাচ্ছেন রশিদ খান, মোহাম্মদ নবিরা। এই সফরে টাইগারদের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে আফগানরা। ওয়ানডে ম্যাচগুলো হবে চট্টগ্রামে, টি-টোয়েন্টি দুটি মিরপুর স্টেডিয়ামে। করোনাকালে সরকারের বিধিনিষেধের কারণে দর্শক ছাড়াই মাঠে গড়াতে পারে এই সিরিজ। গতকাল সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। সিরিজের চূড়ান্ত সূচি এখনো ঘোষণা করেনি বিসিবি।

Nazrul Islam53 Posts

Whenever About pages come up, these are the tips I share: Write to your dream audience. Highlight the kind of work you want to be doing. Tell the truth in your own voice. Read it aloud to make sure it sounds like you. Treat it as a draft. Share it early and update it regularly.