breaking news New

করোনা আক্রান্তদের রেখেই নিউজিল্যান্ডের বিমান ধরলো নারী দল Edit Post

28 views

প্রথমবারের মতো আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু এক ক্রিকেটার ও দুই সাপোর্ট স্টাফের শরীরে করোনা শনাক্ত হওয়ায় তাদের রেখে যেতে হয়েছে।

জানা গেছে, করোনা আক্রান্তদের দেশেই ৮ দিন আইসোলেশনে থাকতে হবে। এরপর নেগেটিভ রিপোর্ট এলেই নিউজিল্যান্ডের বিমান ধরবেন তারা।

অন্যদিকে, নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের খেলোয়াড়দের ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। বিশ্বকাপের আগে আইসিসির নির্ধারিত দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তারও আগে নিউজিল্যান্ডের স্থানীয় দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। এগুলোর আয়োজন করেছে বিসিবি।

Nazrul Islam53 Posts

Whenever About pages come up, these are the tips I share: Write to your dream audience. Highlight the kind of work you want to be doing. Tell the truth in your own voice. Read it aloud to make sure it sounds like you. Treat it as a draft. Share it early and update it regularly.