breaking news New

আওয়ামী লীগের ৪ পদ পূরণ হচ্ছে কবে Edit Post

28 views

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের চার সদস্য পদ এখনো শূন্য রয়েছে। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও কামরুল ইসলামকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে। দলের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে গতকাল সোমবার তাদের এই পদে মনোনয়ন প্রদান করেছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে দলের প্রেসিডিয়াম সদস্য ১৯ জন। এর মধ্যে মোহাম্মদ নাসিম, সাহারা খাতুন ও আবদুল মতিন খসরু মারা গেছেন। রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটনকে এর আগে প্রেসিডিয়াম সদস্য করা হয়।সোমবার (৭ ফেব্রুয়ারি) নতুন দুজনকে প্রেসিডিয়াম সদস্য করে পদসংখ্যা পূর্ণ করা হলো। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও কামরুল ইসলাম দুজনই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এবার তাদের পদোন্নতি হলো। তবে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের শূন্য চার পদ কবে পূরণ হবে তা এখনো অজানা। দলের গঠনতন্ত্রের ২৪ ধারার (২) বলা আছে, আওয়ামী লীগের কোনো কর্মকর্তার পদ শূন্য হইলে কার্যনির্বাহী সংসদ উক্ত পদ শূন্য হওয়ার ৬০ দিনের মধ্যে কো-অপ্ট বা মনোনয়ন দ্বারা উক্ত শূন্য পদ অবশ্যই পূরণ করিবে।

এদিকে আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় গণভবনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্হিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। জানা গেছে, আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের তিন বছর মেয়াদ পূর্ণ হচ্ছে। ডিসেম্বরে দলের নতুন সম্মেলনের প্রস্ত্ততির ব্যাপারে বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

২০১৯ সালের ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম কাউন্সিল অধিবেশনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আংশিক কমিটি ঘোষণা করা হয়। তাতে নবম বারের মতো সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সাধারণ সম্পাদক হিসেবে দ্বিতীয় বারের মতো পুনর্নির্বাচিত হন ওবায়দুল কাদের। দলের কাউন্সিলে সভানেত্রী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর পূর্ণাঙ্গ কমিটি গঠনে দলীয় সভানেত্রীর ওপর ক্ষমতা অর্পণ করেন কাউন্সিলররা। এর কয়েক দিন পর ২৬ ডিসেম্বর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। তখন ধর্ম এবং শিল্প ও বাণিজ্য সম্পাদকসহ চারটি পদ ফাঁকা রাখা হয়েছিল।


Nazrul Islam53 Posts

Whenever About pages come up, these are the tips I share: Write to your dream audience. Highlight the kind of work you want to be doing. Tell the truth in your own voice. Read it aloud to make sure it sounds like you. Treat it as a draft. Share it early and update it regularly.