breaking news New

পাকিস্তানে নিরাপত্তা নিয়ে চিন্তিত অজিরা Edit Post

43 views

নিজেদের মাটিতে পুরোদমে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে নিরলস চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান। তার ফলস্বরূপ ২৪ বছর পর দেশটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। কিন্তু বরাবরের মতো এবারও বাধা হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা।

এক সাক্ষাত্কারে অজি পেসার জশ হেইজেলউড জানালেন, পাকিস্তানে নিরাপত্তা নিয়ে চিন্তিত তার কিছু সতীর্থ। তাই পাকিস্তান সফরে অনিচ্ছুক তারা।

তিন টেস্ট, তিন ওয়ানডে ও এক টি-২০ খেলতে মার্চে পাকিস্তান যাওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। সফরটি নিয়ে হেইজেলউড বলেন, ‘এখনো অনেক কিছু নিয়ে আলোচনা চলছে। নিশ্চিতভাবেই কিছু খেলোয়াড় উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ সফরে যেতে না চাইলে আমি অবাক হব না।

Nazrul Islam53 Posts

Whenever About pages come up, these are the tips I share: Write to your dream audience. Highlight the kind of work you want to be doing. Tell the truth in your own voice. Read it aloud to make sure it sounds like you. Treat it as a draft. Share it early and update it regularly.