করোনা মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পর্যটন শিল্পের। এ ক্ষতি পূরণে গত বছরের সেপ্টেম্বরে ১ হাজার কোটি টাকা প্রণোদনার ঘোষণা করা হয়। কিন্তু নানা শর্তের জটিলতায় কোনো উদ্যোক্তাই পাননি এ প্রণোদনার ঋণ।
অথচ পর্যটন কেন্দ্রগুলো চালু হওয়ার পর বেশির ভাগ উদ্যোক্তাই অর্থের অভাবে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা দিতে পারছেন না। অনেকে ব্যবসা গুটিয়ে ফেলছেন। এরই মধ্যে করোনার নতুন ধরন ওমিক্রনের ধাক্কায় ফের পর্যটন কেন্দ্রগুলো পর্যটকশূন্য হয়ে পড়তে শুরু করেছে। ফলে আবারও উদ্বিগ্ন হয়ে উঠেছেন পর্যটন উদ্যোক্তারা।