দেশে করোনায় একদিনে ৩৬ জনের মৃত্যু হয়েছে, যা গত সাড়ে চার মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ১৯ সেপ্টেম্বর এক দিনে এর চেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল, সেদিন ৪৩ জনের মৃত্যু হয়েছিল।
সর্বশেষ বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। আর ১২ হাজার ১৯৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।