ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক অনেকটা তলানিতে ঠেকেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ঠিক এমন মুহূর্তে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের দিকে পুতিন।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকের আসর বসতে যাচ্ছে। এ নিয়ে শি বিশ্বের বিভিন্ন নেতাকে স্বাগত জানাচ্ছেন। গত ৪০০ দিনের বেশি সময় পর শি মুখোমুখিভাবে বিদেশি নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন। এর মধ্যে শির অতিথি তালিকার শীর্ষে রয়েছেন পুতিন।