সর্বশেষ ১৯৯৮ সালে পাকিস্তান সফরে এসেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এরপর পেরিয়ে গেছে দীর্ঘ সময়। কিন্তু এশিয়াদের দেশটিতে আর আসা হয়নি। তাছাড়া নিরাপত্তা শঙ্কায় ২০০৯ সালের পর থেকে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন বন্ধ ছিল। সবমিলিয়ে ব্যাটে-বলে আর হয়ে ওঠেনি।
অবশেষে সিরিজটির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাশাপাশি আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।