বিএনপিকে মনে রাখতে হবে, খালেদা জিয়া মামলায় খালাস পাননি, জামিনও পাননি, সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহানুভূতির কারণে জেলের বাইরে আছেন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। তিনি বলেন, এই মহানুভবতার জন্য বিএনপিরতো প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। উন্নয়ন অগ্রগতির কারণেই আবারও আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে পৃথিবীর ইতিহাসে বিরল নজীর স্থাপন করবেন।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরআত্রা ও নওপাড়া ইউনিয়নের নদীভাঙন কবলিত ৪০৩ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত পুনর্বাসন সহায়তার নগদ ৪৩ লাখ টাকা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।