লা লিগায় ছয় গোল আর এক লাল কার্ডের রোমাঞ্চকর ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে পয়েন্ট তালিকায় চার নাম্বারে উঠে এসেছে কাতালানরা। ন্যু ক্যাম্পের দর্শকেরা সাক্ষী হয়েছে উত্তেজনাপূর্ণ এক ম্যাচের।
রবিবার (৬ ফেব্রুয়ারি) ঘরের মাঠে ম্যাচের অষ্টম মিনিটেই গোল হজম করে বার্সা। লুইস সুয়ারেজের দুর্দান্ত এক পাসে অ্যাটলেটিকোর বেলজিয়ান মিডফিল্ডার ইয়ানিক কারাসকো লিড এনে দেন। এরপরই সফরকারীদের জালে ধ্বংসযজ্ঞ শুরু করে জাভির শিষ্যরা। দুই মিনিট বাদে দলকে সমতায় ফেরান জর্দি আলবা। দানি আলভেসের ক্রসে অরক্ষিত গোলপোস্ট পেয়ে সেখান থেকে দারুণ ভলিতে গোল করে দলকে সমতায় ফেরান এই স্প্যানিশ ডিফেন্ডার।