সুইডেনে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। ভাইরাসটিকে এখন আর সামাজিক ও সাধারণভাবে বিপজ্জনক কোনো রোগ হিসেবে বিবেচিত হবে না বলে জানিয়েছে দেশটির সরকার। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।
প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন জানান, সুইডেন এখন খোলার সময় হয়েছে। সংক্রমণের বিস্তার রোধ করার জন্য ২০২০ সালের মার্চ মাসে বিধিনিষেধ চালু করা হয়েছিল। প্রায় দুই বছর পরে এখন নীতিগতভাবে সব বিধিনিষেধ সরানো হচ্ছে। ব্যাপকভাবে বিধিনিষেধ পুনরায় চালু করার সম্ভাবনা কম।