breaking news New

কক্সবাজার সদর হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত Edit Post

26 views

কক্সবাজার সদর হাসপাতালের গাইনী ও প্রসূতি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমানের বিরুদ্ধে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক, রোগী এবং তাদের স্বজনকে যৌন হয়রানির অভিযোগে তাকে বদলী করা হয়েছে। কিন্তু তার বদলীর দাবিতে ইন্টার্ন চিকিৎসক পরিষদ কক্সবাজার মেডিকেল কলেজ শাখার সদস্যদের কর্মবিরতি প্রত্যাহার হয়নি। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে শুরু করা কর্মবিরতি শুক্রবারও অব্যাহত রেখেছে ইন্টার্নরা।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের দাবি, হাসপাতালে কর্মরত ৬ ইন্টার্ন চিকিৎসককে শাস্তির সুপারিশ করা হয়েছে। তাদের মধ্যে ইন্টার্ন চিকিৎসক পরিষদ সভাপতি মোস্তায়ীন বিল্লাহ তকী, সাধারণ সম্পাদক ইমন সেন, অর্ণব দাশ, মোহাম্মদ হোসাইনের ৩ মাসের বেতন কর্তন করার শাস্তির সুপারিশ করা হয়। এছাড়া ডা. তরিকুল ইসলাম আবিদের এক মাসের বেতন কর্তনের পাশাপাশি ২ মাস এবং মোহাম্মদ মুস্তফা ইমনকে দুই মাসের বেতন কর্তন ও একমাস অতিরিক্ত দায়িত্ব পালনের শাস্তির সুপারিশ করেছে ডা. মাহফুজের ঘটনায় গঠিত তদন্ত কমিটি।

Nazrul Islam53 Posts

Whenever About pages come up, these are the tips I share: Write to your dream audience. Highlight the kind of work you want to be doing. Tell the truth in your own voice. Read it aloud to make sure it sounds like you. Treat it as a draft. Share it early and update it regularly.