breaking news New

বঙ্গবন্ধু সাফারি পার্কে এবার সিংহীর মৃত্যু Edit Post

25 views

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এবার একটি সিংহীর মারা গেছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে অসুস্থতার কারণে ১১ বছর বয়সী ওই সিংহীর মৃত্যু হয়।  

এ নিয়ে সাফারি পার্কে মোট ১৫টি প্রাণির মৃত্যু হলো।এর  মধ্যে ১৩টি জেব্রা, একটি বাঘ ও একটি সিংহী রয়েছে।

গত ১১ আগস্ট প্রথমে সিংহীটির অসুস্থতা শনাক্ত হয়। পেটের দিকে পানি জমে থলির মত অংশ ঝুলে থাকতে দেখা যায়। সিংহীটির শারীরিক অসুস্থতা শনাক্ত হওয়ার পর হতেই নিয়মিতভাবে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকার সাবেক কিউরেটর ডা. এবিএম শহীদ উল্ল্যাহ; বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের ভেটেরিনারী টিচিং হাসপাতালের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. রফিকুল আলমের পরামর্শে  সিংহীর চিকিৎসা চলছিল।

Nazrul Islam53 Posts

Whenever About pages come up, these are the tips I share: Write to your dream audience. Highlight the kind of work you want to be doing. Tell the truth in your own voice. Read it aloud to make sure it sounds like you. Treat it as a draft. Share it early and update it regularly.