হঠাৎ করে ১৫-২০ জন শিক্ষার্থী রামপুরা ব্রিজের একপাশে গোল হয়ে বসে পড়লেন। হাতে তাদের রঙের কৌটা। ব্রাশ আর রঙ দিয়ে সড়কে তারা লিখছেন ‘নিরাপদ সড়ক চাই।’ অন্যরা তখন হাতে প্ল্যাকার্ড নিয়ে সড়কেই বসে আছেন।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সড়কে অবস্থান নিয়ে এভাবেই ১১ দফা দাবির কথা তুলে ধরলেন শিক্ষার্থীরা।