২০২২ সালের একুশে পদক ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি)। এ বছর বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ২৪ জন গুণীকে এই পদক দেওয়া হচ্ছে। এরমধ্যে আছেন অভিনয়ে (শিল্পকলা) তিনজন। তারা হলেন প্রয়াত অভিনেতা খালেদ খান, মাসুম আজিজ ও আফজাল হোসেন।
আফজাল হোসেন রাষ্ট্রের অন্যতম এই পুরস্কারে ভূষিত হওয়ায় বেশ আনন্দিত ঢালিউড সুপারস্টার শাকিব খান।
পোস্টে শাকিব খান লিখেছেন, ‘আমাদের অগ্রজ, গুণী অভিনয় শিল্পী আফজাল হোসেন এ বছর একুশে পদক পাচ্ছেন। অভিনয়কলায় তার এই প্রাপ্তি নিঃসন্দেহে দেশের প্রতিটি অভিনেতার জন্য বিশেষ উদযাপনের। ব্যক্তিগতভাবে চাইব, প্রিয় ব্যক্তিত্ব ও পরম শ্রদ্ধেয় আফজাল হোসেন আমাদের মাঝে আরও দীর্ঘদিন কাজ করুন। আগামী দিনে তার দুর্দান্ত কাজ দেখতে মুখিয়ে থাকব। তিনি সুস্থ থাকুন, তার দীর্ঘায়ু কামনা করি।